অভিমান

কিছু কিছু অভিমান ঝড়ে 
বৃষ্টি হলে পাথরকুচির উপর ঝলমল করে 
আর বাকিটুকু পাতার শক্ত আবরণে জমে খাদ্যশস্য হয় 
শুধু জমাট কালো তার গলায় 
চেপে ধরে রোদ 
আবরন তবু আমরণ

Comments